ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ করোনায় আক্রান্ত

ads

সাভারের আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকালে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।ওসি রিজাউল হক দিপু গণমাধ্যমকে জানান, গত দুইদিন ধরে তার শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে শুক্রবার সকালে জানতে পারেন তার করোনা পজিটিভ। বর্তমানে তিনি আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।

তিনি আরও জানান, তিনিসহ আশুলিয়া থানার ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আরও ৮ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরও করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৩৮৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৬ জন।

ads
ads
ads

Our Facebook Page